ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস icon জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত: রিজভী icon উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে icon বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া   icon সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে: তথ্যমন্ত্রী

শাহরুখ খান থেকে সালমান খান, ভারতে কার নিরাপত্তা কেমন?


                            শাহরুখ খান থেকে সালমান খান, ভারতে কার নিরাপত্তা কেমন?

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ October ২০২৬ | ১৬:৪৮

বলিউড সুপারস্টার শাহরুখ খান-সালমান খান থেকে কঙ্গনা রানাউত, অনেকদিন থেকে প্রাণনাশের হুমকি, গ্যাংস্টারদের ভয় আর হামলার আশঙ্কায় রয়েছে। এ কারণে তাদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। তবে প্রশ্ন উঠছে, কে পাচ্ছেন কতটা সুরক্ষা?

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান, সালমান খান ও কঙ্গনা রানাউত পাচ্ছেন ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা।

অন্যদিকে, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও অনুপম খের রয়েছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তাব্যবস্থায়। সবচেয়ে বেশি আলোচনায় সালমান খানের নিরাপত্তা।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পর ২০২২ সালে তার নিরাপত্তা বাড়িয়ে ওয়াই-প্লাস করা হয়। ২০২৪ সালে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর আরও জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। অন্যদিকে, প্রাণনাশের হুমকির মুখে ২০২৩ সালে ওয়াই-প্লাস নিরাপত্তা পান শাহরুখ খানও

২০২০ সালে হুমকির মুখে কঙ্গনা রানাউতকে ওয়াই-প্লাস নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার। এদিকে, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও অনুপম খের পাচ্ছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তা। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ঘিরে হুমকির আশঙ্কায় নির্মাতা বিবেক অগ্নিহোত্রীকেও দেওয়া হয়েছিল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা।

সাম্প্রতিক সময়ে টাইগার শ্রফ ও নির্মাতা রোহিত শেঠির বাসভবনের কাছে গুলির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। আমির খানের বাসভবনেও হুমকির আশঙ্কায় সাময়িকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে তারকাদের নিরাপত্তা নির্ধারিত হয় ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে। পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা বাড়ানো, কমানো কিংবা প্রত্যাহার করা হয়। তারকাখ্যাতি নয়, শেষ পর্যন্ত নিরাপত্তার মাত্রা নির্ধারণ করে হুমকির ধরন ও ঝুঁকির হিসাব।

আরও পড়ুন

×