ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস icon জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত: রিজভী icon উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে icon বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া   icon সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে: তথ্যমন্ত্রী

যশোর-মাগুরা মহাসড়কে সীমাখালী ব্রিজে ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত


                            যশোর-মাগুরা মহাসড়কে সীমাখালী ব্রিজে ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২২ October ২০২৬ | ১৮:০২

যশোর-মাগুরা মহাসড়কের সীমাখালী ব্রিজের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা নদীর ওপর নির্মিত ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির নম্বর চুয়াডাঙ্গা-ট-১১-০৮৫০। ট্রাকটি গাজীপুর থেকে নারিশ পোল্ট্রি ফিড নিয়ে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের উদ্দেশে রওনা হয়। পথে সীমাখালী ব্রিজের ওপর পৌঁছালে ট্রাকটি আইল্যান্ডে ধাক্কা লেগে সড়কের ওপর উল্টে পড়ে।

এতে ব্রিজের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মাগুরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরানো এবং মালামাল অপসারণের উদ্যোগ নেয়। তবে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ থাকলেও অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকাল ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাকে থাকা মালামাল অপসারণ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সীমাখালী ব্রিজে স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে ব্রিজের নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

আরও পড়ুন

×