ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস icon জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত: রিজভী icon উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে icon বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া   icon সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরে অংশ না নেওয়ার নির্দেশ, দেশে ফিরলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত


                            প্রধানমন্ত্রীর সফরে অংশ না নেওয়ার নির্দেশ, দেশে ফিরলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ October ২০২৬ | ১৮:৩০

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে অংশ না নিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সম্প্রতি রাষ্ট্রদূত দাউদ আলীকে টোকিও থেকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পেয়ে তিনি ইতোমধ্যে দেশে ফিরেছেন। প্রায় এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন তিনি।

সূত্র জানায়, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। এ দায়িত্ব পালনে বুধবার (২২ অক্টোবর) টোকিও গেছেন তিনি। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন সচিব।

সরকারের এক কর্মকর্তা বলেন, উচ্চপর্যায়ের সফরের আগে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার ঘটনা বিরল। তবে কী কারণে তাকে ফেরানো হয়েছে, তা জানাতে পারেননি তিনি। ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলা হয়েছে এবং তিনি ফিরেছেন।

আরও পড়ুন

×