ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস icon জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত: রিজভী icon উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে icon বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া   icon সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে: তথ্যমন্ত্রী

অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া


                            অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ October ২০২৬ | ১৩:৫১

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জল্পনা চলছে অনেক থেকেই। এদিকে দুর্গাপুজার আনন্দের রেশ কাটতে না কাটতেই ফের গুঞ্জন শুরু- অভিনেত্রীর নাকি বিয়ের সানাই বাজতে চলেছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, টালিপাড়ায় কানাঘুষো, নভেম্বরেই নাকি সাত পাকে বাঁধা পড়তে পারেন মিমি। যদিও পাত্র কে, কবে বিয়ে, কোথায় বিয়ের আসর—কোনও প্রশ্নেরই উত্তর এখনও মেলেনি।

এদিকে প্রতিবারের মতো এবারও পূজার নানা রঙিন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মিমি।

নবমীর রাতে পূজামণ্ডপে ধুনুচি নাচে মজেছিলেন নায়িকা। গাঢ় গোলাপি বেনারসির সঙ্গে নীল ব্লাউজ, আটপৌরে কায়দায় সাবেক সাজে তাকে বেশ মানিয়েছিল। ঢাকের তালে তালে তার সেই ধুনুচি নাচ নজর কেড়েছে সবার। নবমীর রাতে বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডায় মেতে ওঠাকেও ভোলেননি।

স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন মিমি, যেখানে তাকে বন্ধুদের সঙ্গে উদ্দাম নাচে মেতে উঠতে দেখা গেছে। সেই ভিডিওতে মিমির লেখা ক্যাপশনই যেন আলোচনার আসল কারণ।

নায়িকা লেখেন ‘শুভ হোক সবটা’। আর এই কয়েকটি শব্দ ঘিরেই নতুন করে জল্পনা। শুধু পুজোর শুভেচ্ছা, নাকি জীবনের অন্য কোনও বিশেষ অধ্যায়ের ইঙ্গিত?

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নিজের মতো থাকতে পছন্দ করেন মিমি। তাই বিয়ের গুঞ্জন সত্যি কি না, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে অভিনেত্রীর নিজের ঘোষণার। নভেম্বরের কথা ঘিরে জল্পনা যতই বাড়ুক, বিয়ের খবর এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন

×