ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস icon জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত: রিজভী icon উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে icon বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া   icon সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে: তথ্যমন্ত্রী

এবার প্রকাশ্যে নুসরাতের সিঁথিতে সিঁদুর পরালেন যশ


                            এবার প্রকাশ্যে নুসরাতের সিঁথিতে সিঁদুর পরালেন যশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ October ২০২৬ | ১৬:৩৭

এবারের দুর্গাপূজায় সিঁদুর খেলায় নজর কেড়েছেন ওপার বাংলার দুই তারকা জুটি— নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। দশমীর বিষাদের সুরের মাঝেও এ সিঁদুর খেলায় গায়ে রঙ লাগিয়ে মেতে উঠেন তারকারা।

একদিকে রাজ-শুভশ্রীকে একসঙ্গে সিঁদুর খেলা দেখে তাদের সম্পর্ক নিয়ে ওঠা নানা জল্পনায় নেটিজেনদের মাঝে নতুন করে চর্চা শুরু হয়েছে। অন্যদিকে, ঠাকুরের সামনে নুসরাতের সিঁথিতে সিঁদুর রাঙান যশ দাশগুপ্ত। দুই তারকা জুটির দশমীর মুহূর্ত ঘিরেই তাই সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

পূজায় মুক্তি পেয়েছে ‘দেশু ৭’ সিনেমা। এ সিনেমায় অভিনয় ও ছবির প্রমোশনে দেব-শুভশ্রীর নানা মুহূর্ত তৈরি হওয়ার পর থেকে ভিন্নরকম জল্পনা শোনা যাচ্ছিল। এবার সে জল্পনা যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন রাজ-শুভশ্রী।

দেব-শুভশ্রীর রোমাঞ্চ তাদের সংসারেও প্রভাব পড়েছে— এমন গুঞ্জনও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়েছিল। তবে পূজায় সেসব গুঞ্জনকে উড়িয়ে দিলেন রাজ-শুভশ্রী। দশমীর দিনও চোখে পড়ল চেনা চিত্র। প্রতি বছরের ন্যায় এবারও স্বামী রাজ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে দুর্গাবরণ করে নিলেন শুভশ্রী গাঙ্গুলি।

অন্যদিকে, দশমীর সিঁদুর খেলায় আলাদা নজর কাড়েন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। ঠাকুরের সামনে নুসরাতের সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেন অভিনেতা। উৎসবের আবহে তাদের এ মুহূর্ত ঘিরেও ভক্ত-অনুরাগীদের আগ্রহ তৈরি হয়েছে। এই প্রথম প্রকাশ্যে নুসরাতের সিঁথিতে সিঁদুর পরালেন যশ দাশগুপ্ত।

আরও পড়ুন

×