নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৯
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ October ২০২৬ | ১৯:০৮
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ১৫ জন, মাদক মামলার আসামি একজন, ডাকাতি মামলার আসামি একজন, পরোয়ানাভুক্ত আসামি একজন এবং নিয়মিত মামলার আসামি একজন রয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘গ্রেপ্তার ১৯ জনকে আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
- বিষয় :