ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: রিজভী icon ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ icon মন্ত্রিসভার যেকোনো সদস্যকে পদত্যাগ করতে বলার বৈধ ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল icon আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবি, এবার ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা  icon মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ icon ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’: সংবাদ সম্মেলনে ইশরাক icon ১০০ ফিট সড়ক দখলে, জনদুর্ভোগ দেখার সময় নেই কর্তৃপক্ষের? icon ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী icon আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী icon জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাবনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত


                            পাবনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ October ২০২৬ | ১৬:২৭

পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-পাবনা-রাজশাহী বাইপাস মহাসড়কের সিংগা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের মৃত ডা. তোয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে সিংগা বাজার এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আজাদ। পথে সিংগা বাইপাস এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×