ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন icon ঢাকা মহানগরীর ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি icon বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব icon দেশে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ১৩১৯ জন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ২০৮৮ জন icon দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত: বিবিএস জরিপ icon সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার icon প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের মানুষের পাশে থেকেছেন: রিজভী icon বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই : রাষ্ট্রপতি 

নাটোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার


                            নাটোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ October ২০২৬ | ২০:৫১

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নাটোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে নাটোর শহরের শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজামণ্ডপসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সাজসজ্জা, উৎসবের পরিবেশ এবং বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন সহকারী হাইকমিশনার। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন।

মনোজ কুমার বলেন, নাটোরের মানুষের মধ্যে দুর্গাপূজোকে ঘিরে আনন্দ উৎসাহ ও উদ্দিপনা বিরাজ করছে। হুইপ নিজে ঘুরে ঘুরে পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কমিটি গঠন করে দিয়েছেন তিনি।

এটা অসাম্প্রদায়িক ভাতৃত্বের বন্ধনের নিদর্শন।

দুর্গোৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া শান্তি-শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় এজন্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রত্যাশা করেন জাতীয় সংসদের এই হুইপ।

  • বিষয় :

আরও পড়ুন

×