ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন icon ঢাকা মহানগরীর ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি icon বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব icon দেশে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ১৩১৯ জন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ২০৮৮ জন icon দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত: বিবিএস জরিপ icon সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার icon প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের মানুষের পাশে থেকেছেন: রিজভী icon বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই : রাষ্ট্রপতি 

সাইবার জগতে সাম্প্রদায়িক উসকানির সুযোগ নেই


                            সাইবার জগতে সাম্প্রদায়িক উসকানির সুযোগ নেই

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ October ২০২৬ | ২০:৪২

পূজাকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে সব ধরনের গুজব প্রতিরোধে কাজ চলছে বলে জানিয়েছেন এসআরবি মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।

রবিবার (১৮ অক্টোবর) দুর্গাপূজাকে নিয়ে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে ব্রিফ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসআরবি মহাপরিচালক বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে এখনো কোনো নাশকতার গোয়েন্দা তথ্য নেই। ভার্চুয়াল জগতের গুজব প্রতিহতে কাজ করছে সাইবার টিম। সাইবার জগতে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার কোনো সুযোগ নেই।

এ সময় কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এমন কোনো তথ্য থাকলে তা জানানোর আহ্বান জানান তিনি।

মন্দির ও মণ্ডপের নিরাপত্তা নিয়ে আহসান হাবীব পলাশ বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন আছে। গোয়েন্দা নজরদারিও চলমান। এ ছাড়া ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এসআরবির ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট নিয়মিত তল্লাশি চালাচ্ছে।

পূজামণ্ডপে আগত কোনো মহিলা দর্শনার্থীকে হয়রানি রোধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে জানিয়ে এসআরবি মহাপরিচালক বলেন, স্থানীয় পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।

  • বিষয় :

আরও পড়ুন

×