ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস icon জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত: রিজভী icon উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে icon বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া   icon সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে: তথ্যমন্ত্রী

এবার স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি


                            এবার স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ২২ October ২০২৬ | ১৬:১৯

প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেন সফরে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। স্পেনের রাজপরিবার কর্তৃক প্রদত্ত এই সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতির ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

বার্লামেন টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদোর ঐতিহাসিক ‘তেয়াত্রো কাম্পোয়ামোর’ প্রেক্ষাগৃহে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রাজপরিবারের উপস্থিতিতে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন।

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া বিজয়ী মেসির হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেবেন। ৪৩ বছরের ইতিহাসে এবারই প্রথম একক কোনো ফুটবলার হিসেবে এই সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন মেসি।

১৯৮১ সালে যাত্রা শুরু করা এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রতিবছর বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ মোট আটটি বিভাগে আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।

বিজয়ীদের বিখ্যাত শিল্পী হুয়ান মিরোর নকশা করা একটি স্মারক ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্য প্রদান করা হয়।

এর আগে গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরিবোর্ডের আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে বিজয়ী হিসেবে নাম প্রকাশ করা হয়। মাঠের ক্যারিয়ারে অভাবনীয় সাফল্য, অনন্য বিনয় ও ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি লিওনেল মেসির সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের দাতব্য কর্মকাণ্ড জুরি বোর্ডের দৃষ্টি কাড়ে।

বিশ্বজুড়ে মনোনীত ২৭ জন খ্যাতনামা ব্যক্তিত্বের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে বিশ্বজয়ী এই মহাতারকাকে বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।

আরও পড়ুন

×