ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস icon জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত: রিজভী icon উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে icon বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া   icon সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে: তথ্যমন্ত্রী

‘একই ভুল বারবার করছি’ : ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়


                            ‘একই ভুল বারবার করছি’ : ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ২২ October ২০২৬ | ১৬:০৪

এক সময় ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট ছিল ওয়ানডে। সেই ৫০ ওভারের ক্রিকেটেই বাজে সময় পার করছে টাইগাররা। জিম্বাবুয়ের পর আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে একেবারে খালি হাতে ফিরছে বাংলাদেশ। দলের এমন ভরাডুবির বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা। যা অকপটে স্বীকার করেছেন টাইগার দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

বুধবার (২১ অক্টোবর) দুবাইয়ের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি তারা। ৪২তম ওভারেই মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় টাইগাররা।

সেই লক্ষ্য তাড়ায় নেমে আফগানিস্তান ৮৭ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয়। রোববার (২৫ অক্টোবর) ফাইনালে আফগানরা মুখোমুখি হবে জিম্বাবুয়ের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আক্ষেপ প্রকাশ করে হৃদয় বলেন, ‘সত্যি বলতে আমরা একই ভুল বারবার করছি। ব্যাটিং ইউনিট আবারও ভুল করেছে। শুরুতেই আমরা কিছু উইকেট হারিয়ে ফেলি, এটাই হারের মূল কারণ। এটা নিয়েও আমরা আলোচনা করেছি। তবে টপ অর্ডারের কলাপ্সই মূল কারণ। আমরা এটা নিয়ে কাজ করবো।’

ব্যাটারদের ব্যর্থতা নিয়ে তিনি আরও বলেন, ‘আমার যেটা মনে হয়েছে, কোন কোন জায়গা বলতে চাচ্ছি না। তবে খুব ক্লিয়ার একটা জায়গা– আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল সাফার করেছে।’

অন্তত আরও ১০০ রান করা উচিৎ ছিল বলে দাবি হৃদয় বলেন, ‘৪০-৫০ রান না। আমরা অন্তত ১০০ রান কম করেছি। এটা ব্যাটিংয়ের জন্য খুবই ভালো উইকেট। টপ অর্ডার থেকে বড় রান করতে হবে।’

আরও পড়ুন

×