ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস icon জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত: রিজভী icon উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে icon বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া   icon সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে: তথ্যমন্ত্রী

ভারতের চেন্নাইয়ে নগদ টাকা না পেয়ে অ্যাপের মাধ্যমে লোন আনিয়ে যুবককে ছিনতাই


                            ভারতের চেন্নাইয়ে নগদ টাকা না পেয়ে অ্যাপের মাধ্যমে লোন আনিয়ে যুবককে ছিনতাই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ October ২০২৬ | ১৩:০৩

ভারতের চেন্নাইয়ে অজয় (২১) নামের এক যুবককে অপহরণ করে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নিতে বাধ্য করেছে একদল অপহরণকারী। ঋণ অনুমোদনের পর এটিএম থেকে ৯ হাজার ৫০০ টাকা তুলে নেয় তারা। পাশাপাশি সেই যুবকের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (২১ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দেশটির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শহরের পল্লিকরণই এলাকা থেকে অজয়কে অপহরণ করে একটি অটোরিকশায় আটকে রাখা হয়। পরে অজয় যখন তার কাছে কোনো টাকা নেই বলে জানায়, তখন অপহরণকারীরা তাকে মারধর করে এবং একটি অ্যাপের মাধ্যমে লোন বা ঋণ নিতে বাধ্য করে।

লোনটি অনুমোদিত হওয়ার পর ছিনতাইকারীরা একটি এটিএম বুথের সামনে থামে এবং সেখান থেকে ৯ হাজার ৫০০ টাকা তুলে অজয়ের মোবাইল ফোনটি নিয়ে চম্পট দেয়।

পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে পল্লিকরণই থানা পুলিশ।

পরে তদন্তের সূত্র ধরে চেন্নাইয়ের বাসিন্দা সাই আবুথকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয়কে (২১) শনাক্ত করে পুলিশ।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি অপহরণের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

এসময় গ্ৰেপ্তারকৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

×