ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস icon জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত: রিজভী icon উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে icon বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া   icon সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে: তথ্যমন্ত্রী

সৌদির দাম্মামে হামলায় এক ভারতীয়সহ নিহত বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে


                            সৌদির দাম্মামে হামলায় এক ভারতীয়সহ নিহত বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ October ২০২৬ | ১৭:২০

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদস্থ ভারতীয় দূতাবাস থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

নতুন প্রাপ্ত তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন। ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, এই ঘটনায় তাদের দেশের একজন নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ এবং ঘটনার বিস্তারিত জানার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় মোট আটজন আহত হয়েছেন, যাদের আঘাতের মাত্রা সাধারণ থেকে গুরুতর। তবে বিমানবন্দর এলাকার সার্বিক ক্ষতি নিশ্চিত করার কাজ নিরাপত্তা বাহিনীর মাধ্যমে চলমান রয়েছে।

বর্তমানে বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং বিমান চলাচলসহ সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

আরও পড়ুন

×