ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: রিজভী icon ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ icon মন্ত্রিসভার যেকোনো সদস্যকে পদত্যাগ করতে বলার বৈধ ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল icon আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবি, এবার ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা  icon মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ icon ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’: সংবাদ সম্মেলনে ইশরাক icon ১০০ ফিট সড়ক দখলে, জনদুর্ভোগ দেখার সময় নেই কর্তৃপক্ষের? icon ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী icon আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী icon জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আগামী ২০২৭ বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা


                            আগামী ২০২৭ বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ১৯ October ২০২৬ | ১২:৫৯

আগামী বছর অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ জিততে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বকাপ খুব গুরুত্ব দিয়ে দেখছি। নিজেদের সেরাটা দেব। আশা করি ট্রফি আবার পাকিস্তানে ফেরত আনতে পারবো।’

সবশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। এরপর আর আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি পাকিস্তান। তবে আগামী বছর বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান।

বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের মধ্যে বৈঠক করেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের তারকা ওপেনার ফখর জমান। তিনি বলেন, ‘আইসিসি ট্রফি জেতার জন্য আমাদের ওপরে চাপ রয়েছে। বড় আন্তর্জাতিক ট্রফির খরা কাটানোর ব্যাপারে আমরা নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ দিন আইসিসি ট্রফি না জেতার কারণে লোকে যে হতাশ হবে এটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে, ভালো খেললে সমর্থকদের ভালোবাসা এবং সমীহ পাই। তবে সেমিফাইনাল বা ফাইনালে ওঠার চেয়ে ট্রফি জিতলে গোটা দেশ যে ভাবে উদ্বেল হয়ে ওঠে, তা পুরো আলাদা অনুভূতির।’

বর্তমানে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ফখর জামান। তিনি বলেন, ‘বিশ্বকাপে দল গঠনের প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে হবে। সবচেয়ে ভালো ব্যাপার, বেশির ভাগ ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট খেলে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামছে।’

আরও পড়ুন

×