ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন icon ঢাকা মহানগরীর ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি icon বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব icon দেশে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ১৩১৯ জন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ২০৮৮ জন icon দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত: বিবিএস জরিপ icon সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার icon প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের মানুষের পাশে থেকেছেন: রিজভী icon বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই : রাষ্ট্রপতি 

হযরত শাহজালাল বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক


                            হযরত শাহজালাল বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ১৮ October ২০২৬ | ১৭:১৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহ-সভাপতি।

ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) সভাপতি।  ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।

বাফুফে সহসভাপতি ও গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, ‘সভাপতি ও আমরা সবাই বাংলাদেশের ফুটবলের নানা বিষয় তুলে ধরেছি। কক্সবাজারে ফিফার অর্থায়নে ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেয়ার ব্যাপারে প্রাথমিক আশ্বাসও দিয়েছেন।’

দুপুর ২টা পঞ্চাশ মিনিটে থিম্পুর উদ্দেশ্যে রওনা হন ইনফান্তিনো। ভূটানে দুদিন থাকবেন তিনি। ২০ তারিখ ফেরার পথেও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ঐ সময় অবশ্য বাফুফে কর্মকর্তারা জাপানে এএফসি বিশেষ কংগ্রেসে থাকবেন।

এর আগে ২০১৭ সালে একদিনের সফরে ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আরও পড়ুন

×