ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন icon ঢাকা মহানগরীর ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি icon বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব icon দেশে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ১৩১৯ জন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ২০৮৮ জন icon দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত: বিবিএস জরিপ icon সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার icon প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের মানুষের পাশে থেকেছেন: রিজভী icon বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই : রাষ্ট্রপতি 

চানখারপুলে পুলিশ পরিচয়ে বাসে তল্লাশি, অতঃপর আটক


                            চানখারপুলে পুলিশ পরিচয়ে বাসে তল্লাশি, অতঃপর আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ October ২০২৬ | ২০:৪০

রাজধানীর চানখারপুলে পুলিশ পরিচয়ে বাসে উঠে যাত্রীদের ব্যাগ তল্লাশি ও অশোভন আচরণের অভিযোগে ফজলে রাব্বী ফয়সাল ওরফে সোহাগ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে ট্রাফিক পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) ভোর চারটার দিকে চানখারপুল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের লালবাগ বিভাগের ফুলবাড়িয়া জোনের সার্জেন্ট তুহিন উদ্দিন ও সার্জেন্ট মো. সরোয়ার উদ্দিন ভূঁইয়া জানান, দায়িত্ব পালনকালে মৌমিতা পরিবহনের একটি বাস থেকে হট্টগোলের শব্দ শুনতে পান তারা। পরে সেখানে গিয়ে এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে বাসে উঠে যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে এবং অশোভন কথাবার্তা বলতে দেখেন।

পরে ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি পুলিশের পরিচয়পত্র দেখাতে পারেননি।

জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংগতি দেখা দিলে তাকে বাস থেকে নামিয়ে পুলিশ বক্সে নেওয়া হয়।

ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, পুলিশ বক্সে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হলেও ওই ব্যক্তি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। পরে বিষয়টি চকবাজার থানাকে জানানো হয়। একপর্যায়ে চকবাজার থানার মোবাইল টিমের এসআই জামালের কাছে তাকে হস্তান্তর করা হয়।

  • বিষয় :

আরও পড়ুন

×