ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন icon ঢাকা মহানগরীর ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি icon বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব icon দেশে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ১৩১৯ জন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ২০৮৮ জন icon দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত: বিবিএস জরিপ icon সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার icon প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের মানুষের পাশে থেকেছেন: রিজভী icon বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই : রাষ্ট্রপতি 

৫ আগস্টের পরে আ. লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত : রিজভী


                            ৫ আগস্টের পরে আ. লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত : রিজভী

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ October ২০২৬ | ২০:৩৫

বিএনপি নয়, ৫ আগস্টের পরে জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি কোনো দিন বলেনি আওয়ামী লীগকে মাফ করে দেবে, বরং যারা বলছে, বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারাই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল। ক্ষমতার জন্য জামায়াত যেকোনো দলের সঙ্গে হাঁটতে পারে। ইতিহাস বলে তারাই আওয়ামী লীগের পথে হাঁটতে পারে।

তিনি আরো বলেন, জামায়াত আগেও ফ্যাসিবাদী আচরণ করেছে, এখনো সেই পথেই হাঁটছে।

কখনোই কোনো আন্দোলনে জামায়াতকে আদর্শিক পথে দেখা যায়নি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপিকে জনগণ চেনে। বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা থেকে বিচ্যুত হয় না। জামায়াত অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বিপরীত কাজ করেছে।

এ সময় জামায়াতকে গণতান্ত্রিক চেতনা প্রকাশের আহ্বান জানান রুহুল কবীর রিজভী।

  • বিষয় :

আরও পড়ুন

×