ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন icon ঢাকা মহানগরীর ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি icon বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব icon দেশে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ১৩১৯ জন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ২০৮৮ জন icon দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত: বিবিএস জরিপ icon সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার icon প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের মানুষের পাশে থেকেছেন: রিজভী icon বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই : রাষ্ট্রপতি 

দুর্গাপূজায় সাম্য ও সম্প্রীতির প্রত্যাশা স্পিকার হাফিজ উদ্দিনের


                            দুর্গাপূজায় সাম্য ও সম্প্রীতির প্রত্যাশা স্পিকার হাফিজ উদ্দিনের

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ October ২০২৬ | ২০:১৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেছেন, দুর্গোৎসবের মধ্য দিয়ে সমাজে সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় হবে এবং গড়ে উঠবে সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ।

রবিবার (১৮ অক্টোবর) এক শুভেচ্ছা বাণীতে স্পিকার এ প্রত্যাশা ব্যক্ত করেন।

বাণীতে হাফিজ উদ্দিন আহমদ বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আশ্বিনের শেষভাগে শারদপ্রাতের উদ্ভাসিত আলোয় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।

স্পিকার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে ধর্মীয় সম্প্রীতির এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ উৎসবের মধ্য দিয়ে সমাজে বিরাজমান বৈষম্য ও অবিচারের অন্ধকার দূর হয়ে সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের নতুন ভোরের সূচনা হোক। বাংলার আবহমান ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্য অক্ষুণ্ণ থাকুক—এটাই তার প্রত্যাশা।

শুভেচ্ছা বাণীতে তিনি আরো বলেন, দুর্গোৎসবের দিনগুলো সবার জীবনে অফুরন্ত প্রেরণা বয়ে আনুক এবং আগামী দিনগুলো সাফল্য ও আনন্দে ভরে উঠুক।

সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হোক।

স্পিকার বলেন, সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির চেতনাকে ধারণ করে সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তুলতে হবে। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে।

বাণীর শেষাংশে স্পিকার শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

  • বিষয় :

আরও পড়ুন

×