ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন icon ঢাকা মহানগরীর ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি icon বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব icon দেশে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ১৩১৯ জন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ২০৮৮ জন icon দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত: বিবিএস জরিপ icon সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার icon প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের মানুষের পাশে থেকেছেন: রিজভী icon বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই : রাষ্ট্রপতি 

কিশোর গ্যাং লিডার বগার আদালতে আত্মসমর্পণ


                            কিশোর গ্যাং লিডার বগার আদালতে আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ October ২০২৬ | ২০:০৯

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগা চাঁদাবাজির একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী জানান, চাঁদাবাজির একটি মামলায় ওয়াকিল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

ওয়াকিল নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ১০ জুন তাকে বহিষ্কার করা হয়।

তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অভিযোগে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ১৮টি মামলা ছিল। এরপর সরকারি প্লট দখল, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, পুলিশের ওপর হামলা, কলেজ শিক্ষক ও সাংবাদিককে তুলে নিয়ে নিজের আস্তানায় নির্যাতনসহ বিভিন্ন অপরাধে এখন মামলার সংখ্যা ২৩টি। পুলিশের দাবি, ওয়াকিল একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন এবং দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বগাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।

সর্বশেষ গত ৬ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালান পুলিশ সদস্যরা। ৫ অক্টোবরের মধ্যে বগাকে গ্রেপ্তার করতে না পারায় খুলশী থানার ওসি আব্দুর রহিমকে প্রত্যাহার করেছেন বলেও জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

গত ২৯ সেপ্টেম্বর নগরের ওয়্যারলেস কলোনিতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সেভেন স্টার ও ফাইভ স্টারের বিরোধে হৃদয় নামের এক তরুণ নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলাতেও ওয়াকিলকে আসামি করা হয়েছে। সর্বশেষ গত ৬ অক্টোবর প্লট দখল, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে ওয়াকিলসহ ৩৭ জনের নাম উল্লেখ করে খুলশী থানায় আরেকটি মামলা হয়।

মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।  ‘দৈনিক চট্টগ্রাম খবর’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ মুহাম্মদ আরিফ মামলাটি করেন। তিনি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আফলাতুনের ছেলে।

  • বিষয় :

আরও পড়ুন

×