ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সর্বশেষ
বিমক্স-২০২৬ ও সুপার সেল কার বাজারে জমজমাট আইসিসিবি icon পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর icon মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা, থাকবে যেসব সুযোগ icon পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর icon দেশে ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ icon বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের icon সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ icon আইএমএফের ঋণ পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী icon চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, লক্ষ্য সিমেন্টশিল্পের আধুনিকায়ন icon কৃষিখাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি

মাগুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া


                            মাগুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৪ October ২০২৬ | ১৪:৪১

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’

এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহড়ায় আড়পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যদের পাশাপাশি শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

অগ্নিদুর্ঘটনা মোকাবিলা, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। এসময়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন্ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া,উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায় আড়পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ, শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কৃষক দলের আহবায়ক মোঃ ইলিয়াস হোসাইন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম লিটন,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, শতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটু ব্যানার্জী। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আড়পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া জরুরি। জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারে অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করা হয়। এ সময় তিনি সবাইকে নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের যোগাযোগ নম্বর সংগ্রহে রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী বলেন, “কোথাও আগুন লাগলে অনেকেই বুঝতে পারেন না, কী করতে হবে। ভয় পেয়ে অনেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এ মহড়ার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও শিক্ষকদের আগুন লাগলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়, সে বিষয়ে বাস্তব ধারণা দেওয়া।”

তিনি বলেন, “আমাদের বাড়িতে রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা জানা অত্যন্ত জরুরি। এসব বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। আজকের মহড়া থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে পারলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যাবে।”

আরও পড়ুন

×