ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

আমি ঢাকা দক্ষিণের মেয়র পদে কাউকে মনোনয়ন দিইনি : মীর শাহে আলম


                            আমি ঢাকা দক্ষিণের মেয়র পদে কাউকে মনোনয়ন দিইনি : মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ October ২০২৬ | ১৬:১৯

ঢাকা দক্ষিণ সিটির মেয়র মনোনয়নের বিষয়টি স্পষ্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘আমি কাউকে মনোনয়ন দিইনি এবং দল সমর্থিত প্রার্থীর কথাও বলিনি।
রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।মীর শাহে আলম বলেন, ‘আগামী দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে যদি সালাম সাহেব বা ওখানকার স্থানীয় কাউন্সিলর টিপু অংশগ্রহণ করে তাহলে তাদের সমর্থন করার কথা বলেছি।’

তিনি আরো বলেন, ‘বিএনপির প্রার্থী মনোনীত করার কোনো সুযোগ নাই, কারণ নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। সেহেতু দল কেবল সমর্থন দেবে।

আর এ ধরনের মেয়রের ক্ষেত্রে দলীয়ভাবে কেন্দ্রীয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেবে কাকে সমর্থন দেওয়া হবে। আমি কোনো দল সমর্থিত প্রার্থীর ঘোষণা দিইনি।’

  • বিষয় :

আরও পড়ুন

×