ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং, উত্তাপহীন সড়ক


                            খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং, উত্তাপহীন সড়ক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৪ October ২০২৬ | ১৫:৫৭

সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধাকারীদের ওপর হামলার অভিযোগে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে অবরোধ চলাকালে খাগড়াছড়িতে চোরাগুপ্তা পিকেটিং, প্রশাসনের কঠোর নজরদারিতে উত্তাপহীন ছিলো সড়ক। সড়কে টায়ার জ্বালানোর চেষ্টা করলেও পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসনের সক্রিয়তায় মাঠে তেমন সক্রিয় হতে পারেনি অবরোধকারীরা।

তবে খাগড়াছড়ির সাথে ঢাকা,চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়ির ৯ উপজেলায় সড়কে যানবাহন চলাচল ছিলো তুলনামূলক কম। অবরোধের সর্মথনে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা ও উপজেলার নিচে রেড স্কয়ারে টায়ারে আগুন দিয়েছে পিকেটাররা।

এসময় সড়কের ওপর প্রতিবন্ধকতা তৈরি করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবস্থান ত্যাগ করে পিকেটাররা। এছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি,পানছড়ি সড়ক, সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুড়ি, টায়ারে আগুন দেয় অবরোধকারীরা।

তবে সকালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইনশৃঙ্খলা রক্ষায় সর্তক রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। শহরের বিভিন্নস্থানে টহল টিম কাজ করছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন, অবরোধে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। শহরের চেঙ্গী স্কয়ার,স্বনির্ভর,জিরো মাইল, আলুটিলাসহ বিভিন্ন স্থানে পুলিশর উপস্থিতি রয়েছে।এছাড়া পুলিশের দুইটি মোবাইল টিম কাজ করছে।

আরও পড়ুন

×