ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

ঈশ্বরদীতে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল আলেমের


                            ঈশ্বরদীতে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল আলেমের

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ October ২০২৬ | ১৫:৪৮

নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন মাওলানা মুফতী নজরুল ইসলাম। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার কর্মস্থল ছেড়ে প্রায় দুই মাস আগে ফিরেছিলেন গ্রামের বাড়িতে। তবে স্বপ্নের সেই মাদ্রাসা প্রতিষ্ঠার আগেই গাছ কাটতে গিয়ে প্রাণ হারালেন এই আলেম।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুফতি নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন মুফতি নজরুল। শনিবার সকালে বাড়ির একটি বিটুলি গাছ কাটতে গেলে সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুফতি নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় দুই মাস আগে তিনি সেখান থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন। নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে স্থায়ীভাবে ঈশ্বরদীতে বসবাসের পরিকল্পনা ছিল তাঁর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

×