শালিখায় আধা-কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৭ October ২০২৬ | ১৫:২৬
মাগুরায় শালিখায় আধা কেজি গাঁজাসহ চিত্তরঞ্জন নামের একজন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। চিত্তরঞ্জন উপজেলার খিঁলগাতি গ্রামের মৃত নিরাপদ বিশ্বাস এর ছেলে।
শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় উপজেলার
খিলগাঁতী এলাকায় দীর্ঘ ২ ঘণ্টার এক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি চিত্তরঞ্জন এর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে আধা কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। এরপর নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে আধা কেজি গাজা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
- বিষয় :
- গাঁজাসহ মাদক কারবারি আটক