ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ
দুই বছর নয়, এক বছরেই স্থায়ী ২২ অতিরিক্ত বিচারপতি icon জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী icon স্বনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রীস্বনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী icon দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী icon নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার icon শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ৫ বছরের মধ্যে জলবায়ু সহনশীলতা জোরদারে নানা পদক্ষেপ নেয়া হয়েছে icon বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক icon জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম icon গঙ্গার পানিবণ্টনে চুক্তি নবায়নের বদলে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানিয়ে রোহিঙ্গাদের কর্মসূচি


                            প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানিয়ে রোহিঙ্গাদের কর্মসূচি

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ September ২০২৬ | ২১:০৯

দীর্ঘ প্রায় এক দশক ধরে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা এবার স্থায়ী সমাধানের প্রত্যাশায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। নিরাপদ ও সম্মানজনকভাবে মিয়ানমারে ফিরে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান তারা।

গতকাল বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে রোহিঙ্গাদের সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব দেন। এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রোহিঙ্গারা।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন বয়স ও পেশার রোহিঙ্গারা অংশ নেন। হাতে ছিল দ্রুত প্রত্যাবাসনসহ নানা দাবিসংবলিত প্ল্যাকার্ড।

এ সময় বক্তারা বলেন, বছরের পর বছর ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন রোহিঙ্গারা। এভাবে অনির্দিষ্টকাল আশ্রিত জীবন কাটানোর পরিবর্তে নিজ দেশে ফেরার সুযোগ চান তারা। তবে প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই।

তাদের ভাষ্য, মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোকে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে।

একই সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে কার্যকর ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রয়োজন।

গতাকল নিউইয়র্কে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবগুলোতে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের রোডম্যাপ, মিয়ানমারে সহিংসতা বন্ধ ও রোহিঙ্গাদের অধিকার-নিরাপত্তা নিশ্চিত, পর্যাপ্ত মানবিক সহায়তা, ন্যায়বিচার ও জবাবদিহি এবং আন্ত সীমান্ত অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের কথা বলা হয়েছে।

মানববন্ধনে ইউসিআর নেতা ছৈয়দ উল্লাহ বলেন, ‘প্রায় এক দশক ধরে রোহিঙ্গারা বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা ও সংহতির ওপর নির্ভর করে বসবাস করছেন। এখন এই সংহতিকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদার সঙ্গে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারাও দ্রুত প্রত্যাবাসনের প্রত্যাশার কথা জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পে বসবাস করায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মিয়ানমারে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে তাদের প্রত্যাবাসন কার্যকর করার দাবি জানান তারা।

মানববন্ধনে মাস্টার জাহাঙ্গীর আলম, মৌলভী সৈয়দ উল্লাহ, মাস্টার কিন মং রফিক, মাস্টার শোয়াইব, সাজেদা বেগমসহ ইউসিআরের নেতৃবৃন্দ ও সাধারণ রোহিঙ্গারা উপস্থিত ছিলেন।

  • বিষয় :

আরও পড়ুন

×