ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
সব সরকারের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত: তথ্য উপদেষ্টা icon কেন্দ্রের ২০০ গজে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, ডিএমপির গণবিজ্ঞপ্তি icon তৃণমূলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্যোগ, স্বাস্থ্য খাতে বড় সংস্কারে সরকার icon কোথাও কোথাও চাহিদার তুলনায় ৪২ শতাংশ পর্যন্ত ঘাটতি রয়েছে icon জাতীয় সংসদে ইউনূস আমলের অনিয়ম তদন্তের দাবি icon আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় সহযোগিতা জোরদারে পুলিশের উদ্যোগ icon জুলাই থেকেই নিয়মিত বেতন, দুই মাসের বকেয়াও পাবেন মাদরাসাশিক্ষকরা icon কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ  icon বিতর্কিত ধারা বাদ, পুরোনো মালিকদের ফেরার সুযোগ থাকছে না icon পুলিশ ব্যবহার করবে বডি-ওর্ন ক্যামেরা, সব কেন্দ্রে বাধ্যতামূলক সিসিটিভি

শালিখায় ৪ হাজার ৮২২ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ


                            শালিখায় ৪ হাজার ৮২২ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৯ June ২০২৬ | ১৪:২০

মাগুরার শালিখা উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৮২২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা, কন্দ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসানাত।

কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন চাষের জন্য ২ হাজার ৩৫০ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৬০০ জন, গ্রীষ্মকালীন সবজি উৎপাদনে ৭৬০ জন, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা ১ হাজার ৫২ জন, লেবুর চারা ৩০ জন এবং কন্দ থেকে পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য আরও ৩০ জন কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামাল হোসেন, সংস্কৃতি মন্ত্রীর একান্ত সহকারী ফারদিন হাসান সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা মুস্তাফিজুর রহমান মোস্তাক, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বিষয় :

আরও পড়ুন

×