ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের ১১ প্রতিষ্ঠান icon স্থানীয় সরকার নির্বাচনে কঠোর আচরণবিধি আনছে ইসি icon জর্ডানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট আর্জেন্টিনার icon যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি icon মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী icon মুক্তিযুদ্ধের ইতিহাস ও সমসাময়িক রাজনীতি নিয়ে বিতর্ক: জামায়াতের ভূমিকা ঘিরে আলোচনা তীব্র icon নিয়োগ হচ্ছে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ! icon পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান icon বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা icon ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, চরম ঝুঁকিতে প্রায় ১৫ কোটি মানুষ

সিলেট

প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই


                            প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৮ June ২০২৬ | ১০:২৫

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (বাংলাদেশ সময়) সকাল সাড়ে ১০টার দিকে কানাডার আলবার্টা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, একই দিন আলবার্টার কোবা জামে মসজিদে জানাজা শেষে তাঁকে সেখানেই দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এক মেয়ে বাংলাদেশে থাকলেও পরিবারের অন্য সদস্যরা বর্তমানে কানাডায় বসবাস করছেন।

সিলেট নগরীর কুমারপাড়া ঝেরঝেরিপাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন গত বছরের সেপ্টেম্বর মাসে কানাডায় যান। স্বজনদের ভাষ্য, অপর দুই মেয়ের বিয়ে সম্পন্ন করে দেশে ফেরার পরিকল্পনা ছিল তাঁর। তাঁর ভাই হাফিজ উল্লাহ জানান, শুক্রবার ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বাধীনতার পর সিলেটে সংবাদপত্র বিপণন ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের মধ্যে ইসমাইল হোসেন ছিলেন অন্যতম। নগরীর পৌর বিপণি মার্কেটভিত্তিক ‘আলমগীর এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে দীর্ঘদিন সংবাদপত্র সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও সক্রিয় অংশগ্রহণ করতেন। তিনি বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট সমিতির দীর্ঘদিনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া সমকাল পরিবার, সিলেট প্রেস ক্লাব এবং সংবাদপত্র হকার্স নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুমা সিলেটের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গাজী বুরহান উদ্দিন দারুল হাদিস মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  • বিষয় :

আরও পড়ুন

×