ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

সর্বশেষ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী icon দেশে ফিরেই বাবা-মায়ের কবরে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান icon প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব icon ‘মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে’ icon পশ্চিমাঞ্চল রেলের আরও ১১ মেইল ও লোকাল ট্রেন ইজারার পথে icon ইরানের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র icon পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করল বাংলাদেশ ব্যাংক icon এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার ভাবনা ইসির icon বাংলাদেশের সঙ্গে কাজ করতে সম্মত চীন ও মালয়েশিয়া: মাহদী আমিন icon ১ জুলাই থেকে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’

জীবনসঙ্গীর মধ্যে সম্মান ও মানসিক শান্তিই খোঁজেন তটিনী


                            জীবনসঙ্গীর মধ্যে সম্মান ও মানসিক শান্তিই খোঁজেন তটিনী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ June ২০২৬ | ১৫:২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ব্যক্তিগত জীবন, প্রেম এবং বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রেমের গুঞ্জন, বিয়ের পরিকল্পনা এবং ভবিষ্যতের জীবনসঙ্গী সম্পর্কে খোলামেলা কথা বলেছেন।

কিছুদিন আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা আবারও নাকচ করে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, ইয়াশ তার একজন ভালো বন্ধু ছাড়া অন্য কিছু নন।

তটিনীর ভাষায়, ‘ইয়াশ আমার খুব ভালো বন্ধু। বিষয়টি আমি আগেও বহুবার বলেছি। যদি আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকত, তাহলে সেটি ব্যক্তিগতভাবেই সামলাতাম। এ নিয়ে আলোচনা হওয়ার সুযোগই দিতাম না। তাই এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।’

বিয়ে নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন তটিনী। তিনি বলেন, জীবনের জন্য এমন একজন মানুষকেই বেছে নিতে চান, যিনি তাকে, তার পরিবারকে এবং তার পেশাকে যথাযথ সম্মান করবেন।

তিনি বলেন, ‘সঠিক মানুষকে পেলে অবশ্যই বিয়ে করব। এমন একজন মানুষ চাই, যিনি আমাকে সম্মান করবেন, আমার পরিবারকে ভালোবাসবেন এবং আমার পেশার মূল্য দেবেন। আমার কাছে শুধু ভালোবাসার মানুষ নয়, ভালো রাখার মানুষই বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সঠিক সময়ে সঠিক মানুষ দিলে অবশ্যই বিয়ে করব।’

সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক সম্মান, মানসিক স্বস্তি ও নিরাপত্তার গুরুত্বের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, শুধু ভালোবাসা দিয়ে একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। একজন মানুষ যদি সম্মান, মানসিক শান্তি ও নিরাপত্তা দিতে না পারেন, তবে সেই সম্পর্কে প্রকৃত সুখ খুঁজে পাওয়া কঠিন।

  • বিষয় :

আরও পড়ুন

×