ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

উন্নয়ন খাতে পেশাদার ক্যারিয়ার গড়ার সুযোগ


                            উন্নয়ন খাতে পেশাদার ক্যারিয়ার গড়ার সুযোগ

জাবেদ ইকবাল 

প্রকাশ: ০৮ June ২০২৬ | ১১:২৫

উন্নয়ন খাত, নীতিনির্ধারণ এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে দক্ষ পেশাজীবীর চাহিদা দিন দিন বাড়ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও এনজিওগুলোতে যোগ্য জনবলের প্রয়োজনীয়তা বিবেচনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চালু করেছে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রাম।

বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের অধীনে পরিচালিত এই পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামের চতুর্থ ব্যাচে (জুলাই ২০২৬ সেশন) ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুন ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কর্মজীবী শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রোগ্রামটি ব্লেন্ডেড পদ্ধতিতে—অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই—পরিচালিত হবে।

কোর্সের কাঠামো ও সুযোগ-সুবিধা
দুই বছর মেয়াদি এই প্রোগ্রামটি চারটি সেমিস্টারে বিভক্ত। মোট ১৬টি কোর্স সম্পন্ন করতে হবে, যার ক্রেডিট সংখ্যা ৬৫। প্রতিটি সেমিস্টারের মেয়াদ ছয় মাস। কর্মজীবীদের সুবিধার্থে কোর্স রেজিস্ট্রেশন সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকবে, ফলে প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে ক্রেডিট সম্পন্ন করার সুযোগ রয়েছে।

প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে। সেমিস্টার শেষে চূড়ান্ত পরীক্ষা বাউবির গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নেওয়া হবে।

আবেদন যোগ্যতা
আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে মানবিক, বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা বিষয়ে ৩ বা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। এছাড়া মাস্টার্স ডিগ্রিধারীসহ ২ বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে সর্বোচ্চ একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত উচ্চশিক্ষা থাকলে তা ভর্তি পরীক্ষার ফলাফলের সঙ্গে অতিরিক্ত নম্বর হিসেবে যুক্ত হবে।

আগ্রহী প্রার্থীদের বাউবির নির্ধারিত অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

  • বিষয় :

আরও পড়ুন

×