ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

ঈদে ভিন্ন স্বাদে খাসির কলিজা ভুনা, জেনে নিন সহজ রেসিপি


                            ঈদে ভিন্ন স্বাদে খাসির কলিজা ভুনা, জেনে নিন সহজ রেসিপি

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ May ২০২৬ | ১১:২১

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদের আয়োজন। গরু কিংবা খাসির মাংসের পাশাপাশি একটু ভিন্ন স্বাদের খাবার হিসেবে তৈরি করতে পারেন সুস্বাদু খাসির কলিজা ভুনা। গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সঙ্গে এই পদটি খেতে দারুণ লাগে। সহজ উপায়ে ঘরেই তৈরি করা যায় মুখরোচক এই রেসিপি।

রন্ধনশিল্পী মিতা আজহার-এর রেসিপি অনুসরণে জেনে নিন কীভাবে রান্না করবেন মজাদার খাসির কলিজা ভুনা।

প্রয়োজনীয় উপকরণ
খাসির কলিজা ১ কেজি (টুকরা করা)
পেঁয়াজ কিউব করে কাটা আধা কাপ
পেঁয়াজ কুচি আধা কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
কালোজিরা ও মেথি গুঁড়া ১ চা চামচ
দারচিনি ৩ টুকরা
এলাচ ৪-৫টি
লবঙ্গ ৪-৫টি
তেজপাতা ২টি
তেল ১ কাপ
ঘি ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
পানি পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে কলিজা ফুটন্ত পানিতে ৮ থেকে ১০ মিনিট সিদ্ধ করে নিন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে নিলে কলিজার গন্ধ দূর হবে এবং রংও সুন্দর থাকবে।

এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করুন। পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে বেরেস্তা বানিয়ে আলাদা করে তুলে রাখুন। একই তেলে কিউব করে কাটা পেঁয়াজ ভেজে বাদামি রং হলে দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা যোগ করুন।

এরপর অল্প পানি দিয়ে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরা, কালোজিরা ও মেথি গুঁড়া একে একে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে কলিজা ও ঘি দিয়ে আবারও কষাতে হবে।

সবশেষে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। তেল ওপরে উঠে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। পরিবেশনের আগে বেরেস্তা ছড়িয়ে সাজিয়ে নিলেই প্রস্তুত সুস্বাদু খাসির কলিজা ভুনা।

  • বিষয় :

আরও পড়ুন

×