গরমে সতেজ থাকার সেরা উপায়: কখন খাওয়া উচিত তরমুজ?
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ May ২০২৬ | ১২:০৪
কখন খেলে সবচেয়ে উপকারি:
বিশেষজ্ঞরা বলছেন, খালি পেটে বা সকালে তরমুজ খেলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়। দুপুরের খাবারের প্রায় এক ঘণ্টা আগে খাওয়া হলে হজম ভালো থাকে এবং অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা কমে। ব্যায়ামের পরও তরমুজ খাওয়া শরীরের পানির এবং ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণে সাহায্য করে।
খাবারের আগে না পরে:
তরমুজ সবসময় খাবারের আগে খাওয়া উচিত। এতে পেট ঠান্ডা থাকে, অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমে এবং হজম ব্যবস্থা ভালো থাকে। খাবারের পরে খেলে গ্যাস ও হজমের সমস্যা বাড়তে পারে।
রাতে খাওয়া ঠিক নয়:
রাতে তরমুজ খাওয়া এড়ানো উচিত, কারণ এতে বারবার মূত্রত্যাগ হতে পারে এবং ঘুমে ব্যাঘাত ঘটে। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে খাওয়াও ক্ষতিকর হতে পারে।
ওজন কমাতে চাইলে:
দুপুরে তরমুজ খাওয়া ওজন কমানোর জন্য উপকারী। এতে ফাইবার বেশি থাকে, যা পেট দীর্ঘ সময় ভরা রাখে এবং কম ক্যালোরি গ্রহণ নিশ্চিত করে।
যেসব ফলের সঙ্গে তরমুজ খাওয়া উচিত নয়:
গরম প্রকৃতির ফল, কলা, কমলা বা আঙুরের সঙ্গে তরমুজ খাওয়া বিপজ্জনক হতে পারে। এতে গ্যাস, বদহজম ও অ্যাসিডিটি বাড়ে।
গ্রীষ্মে তরমুজকে সঠিক সময়ে খাওয়া মানেই শরীর সতেজ, হাইড্রেটেড এবং স্বাস্থ্যবান থাকা।
- বিষয় :