ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

দই-পান্তার নতুন স্বাদ: সহজ রেসিপিতে গ্রামীণ ঘরানার খাবার


                            দই-পান্তার নতুন স্বাদ: সহজ রেসিপিতে গ্রামীণ ঘরানার খাবার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ May ২০২৬ | ১১:০৯

গ্রামীণ ঐতিহ্যের পান্তা ভাত এবার নতুন রূপে হাজির হয়েছে দই মিশ্রিত বিশেষ রেসিপিতে। সাধারণ পান্তা ভাতকে আরও সুস্বাদু ও পুষ্টিকর করে তুলতে দই ব্যবহার করে তৈরি করা যায় এক ভিন্নধর্মী খাবার, যা সহজেই ঘরেই প্রস্তুত করা সম্ভব।

রেসিপিটি দিয়েছেন জেবুন্নেসা বেগম।

উপকরণ:

সারা রাত ভিজিয়ে রাখা পান্তা ভাত ১ বাটি, টক দই ৫ টেবিল চামচ, মাঝারি আকারের ১টি পেঁয়াজ কুচি, ৫টি কাঁচা মরিচ, ১ টেবিল চামচ সরিষার তেল, ১ চা–চামচ সরিষা (ফোড়নের জন্য), ১ টেবিল চামচ ভাজা বাদাম এবং স্বাদ অনুযায়ী লবণ ও লেবুর রস।

প্রণালি:

প্রথমে পান্তা ভাত থেকে অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে। এরপর এতে ফেটানো দই, লবণ, কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

এরপর একটি ছোট কড়াইয়ে সরিষার তেল গরম করে সরিষা ফোড়ন দিতে হবে। ফোড়নের এই তেল দই-মেশানো পান্তা ভাতে ঢেলে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

সবশেষে ওপরে ভাজা বাদাম ও সামান্য লেবুর রস ছড়িয়ে পরিবেশন করলে তৈরি হয়ে যাবে সুস্বাদু দই-পান্তা।

  • বিষয় :

আরও পড়ুন

×