ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বৃষ্টিভেজা দিনে জমজমাট স্বাদ: ঘরেই বানান আচারি মাংস খিচুড়ি


                            বৃষ্টিভেজা দিনে জমজমাট স্বাদ: ঘরেই বানান আচারি মাংস খিচুড়ি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ April ২০২৬ | ১০:৪৩

আবহাওয়ার ওঠানামা—কখনো গরম, কখনো বৃষ্টি। এমন খামখেয়ালি সময়ে বাঙালির খাবারের তালিকায় প্রায়ই ফিরে আসে গরম গরম খিচুড়ি। তবে সাধারণ খিচুড়িকে আরও মুখরোচক ও ভিন্ন স্বাদে উপভোগ করতে চাইলে তৈরি করা যায় ‘আচারি মাংস খিচুড়ি’। টক-ঝাল আচার আর মশলাদার মাংসের মিশেলে এই পদটি হয়ে উঠতে পারে পারিবারিক মধ্যাহ্নভোজের বিশেষ আকর্ষণ।

উপকরণ
চাল ১ কেজি, মাংস দেড় কেজি (ছোট টুকরো), মসুর ও মুগ ডাল মিশিয়ে ১ কাপ, আচার ১ কাপ (আম বা জলপাই), সরিষার তেল ১ কাপ।
এছাড়া পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ, ধনিয়া, জিরা ও গরম মশলা গুঁড়া, শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ প্রয়োজন হবে।

প্রস্তুত প্রণালী
প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে প্রয়োজনীয় মসলা দিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। আলাদা প্যানে মুগ ডাল হালকা ভেজে ধুয়ে রাখা হয়।

এরপর চাল ও ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে হাঁড়িতে মশলার সঙ্গে হালকা ভেজে নিতে হবে। পরিমাণমতো গরম পানি দিয়ে সেদ্ধ করতে হবে খিচুড়ি।

খিচুড়ির পানি কিছুটা শুকিয়ে এলে আগে থেকে রান্না করা মাংস ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এ সময় বেশি নাড়াচাড়া না করাই ভালো, এতে চাল ভেঙে যেতে পারে।

সবশেষে নামানোর আগে টক আচার ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ দমে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আচারি মাংস খিচুড়ি।

পরিবেশনের সময় সঙ্গে ভাজা বেগুন বা সালাদ যোগ করলে স্বাদ আরও বেড়ে যাবে।

  • বিষয় :

আরও পড়ুন

×