সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

থালাপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি

ছবি : সংগৃহিত

তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় হইচই পড়ে যায় গোটা দেশে। এই ঘটনার পর নিহতদের পরিজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি শীঘ্রই করুরে গিয়ে তাদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা। এছাড়াও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু থামছে না অশান্তি। এবার বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে বলে এল হুমকি ফোন।

রাত তিনটার দিকে একটি ‘ভয়েস মেল’ আসে বিজয়ের কাছে। সেখানে জানানো হয়, অভিনেতার চেন্নাইয়ের বাড়িতে নাকি বোমা আছে। তড়িঘড়ি পুলিশকে খবর দিলে ‘বম্ব স্কোয়াড’ অভিনেতার বাড়িতে আসে। তন্নতন্ন করে বাড়ির তল্লাশি চালানো হয়। যদিও কিছুই পাওয়া যায়নি অভিনেতার বাড়ি থেকে। প্রথমে বাড়ির বাইরে তল্লাশি চালানো হয়। পরে অভিনেতার বাড়ির অন্দরেও তল্লাশি চালায় পুলিশ।

গত ২৭ সেপ্টেম্বর করুরে বিজয়ের দল টিভিকের সমাবেশে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার সমর্থক। সেখানেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। তাতে ৪১ জন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হন। সে রাজ্যের পুলিশ সূত্রে খবর, মাত্র ১০ হাজার মানুষ ধরতে এমন স্থানে প্রায় ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাও ঠিকমতো মানা হয়নি। ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন বিজয়। এই দুর্ঘটনার জন্য তিনি যে অত্যন্ত ব্যথিত, সে কথাও জানিয়েছেন। বিজয় বলেন, অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের পাশে আছি, থাকব।

 

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...