সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

মঙ্গলের আকাশে দেখা মিললো বিরল ধূমকেতু’র

ছবি : সংগৃহিত

ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) মঙ্গলগ্রহের পাশে এক বিরল ধূমকেতুর ছবি তুলেছে। ধূমকেতুটির নাম ৩আই/অ্যাটলাস। এটি আমাদের সৌরজগতের বাইরের কোনো অঞ্চল থেকে এসেছে এবং ৩ অক্টোবর মঙ্গলের পাশ দিয়ে উড়ে গেছে।

ইএসএর এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার নামের মহাকাশযানটি এর ছবি তোলে। ছবিতে দেখা যায় একটি ফ্যাকাসে সাদা বিন্দু, যা ধূমকেতুর কেন্দ্র এবং তার চারপাশে গ্যাস ও ধূলিকণার আস্তরণ (কোমা) দিয়ে ঘেরা।

এই ধূমকেতু ঘণ্টায় প্রায় ২ লাখ ১০ হাজার কিলোমিটার গতিতে সূর্যের দিকে ছুটছে। তবে এটি সূর্যের চারদিকে ঘুরবে না—শুধু পাশ দিয়ে চলে গিয়ে আবার মহাশূন্যে ফিরে যাবে। বিজ্ঞানীরা ধারণা করছেন, এটি প্রায় ৭০০ কোটি বছরের পুরনো এবং মিল্কিওয়ে গ্যালাক্সির পাতলা অংশ থেকে এসেছে।

সূর্যের কাছে আসার কারণে এর বরফ গলে গ্যাস ও ধূলিকণা বেরিয়ে আসছে, যা ঘিরে ফেলছে পুরো ধূমকেতুকে। বিজ্ঞানীদের মতে, এই ধরনের ধূমকেতু একেবারেই ‘ভিনদেশি’ বা অন্য তারকামণ্ডল থেকে আসা বস্তু। তাই এতে থাকতে পারে দূর জগতের সৃষ্টি ইতিহাসের ইঙ্গিত।

ইএসএর বিজ্ঞানী নিক থমাস বলেন, এটি পর্যবেক্ষণ করা খুবই কঠিন ছিল, কারণ ধূমকেতুটি সাধারণ লক্ষ্যবস্তুর তুলনায় প্রায় এক লাখ গুণ কম আলো ছড়াচ্ছিল।

আরেক বিজ্ঞানী কলিন উইলসন জানান, আমাদের মঙ্গল কক্ষপথের যন্ত্রগুলো সাধারণত মঙ্গল নিয়ে কাজ করে, কিন্তু এই ঘটনাটি দেখিয়েছে—অপ্রত্যাশিত সময়েও তারা কত বড় ভূমিকা রাখতে পারে। ধূমকেতুটি আগামী ২৯ অক্টোবর ২০২৫ সালে সূর্যের সবচেয়ে কাছাকাছি আসবে। তবে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়; শুধু আমাদের সৌরজগৎ অতিক্রম করে চলে যাবে।

এটি এখন পর্যন্ত সৌরজগতের বাইরে থেকে আসা তৃতীয় ধূমকেতু। এর আগে ‘ওউমুয়ামুয়া’ ও ‘বোরিসভ’ নামের দুটি ধূমকেতু শনাক্ত হয়েছিল।

কিছু জ্যোতির্বিজ্ঞানী ধারণা করছেন, এটি কোনো অজানা ভিনগ্রহি প্রযুক্তি (alien technology) হতে পারে। তবে বিজ্ঞানীদের মূলমত হলো—এই বিরল অতিথি আমাদের মহাবিশ্ব সম্পর্কে জানার নতুন এক সুযোগ এনে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...