সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...

এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান

২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে...

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির...

অবরোধ প্রত্যাহার করলো হেফাজতে ইসলাম

ছবি : সংগৃহিত

পাঁচ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে অবরোধ প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর নেতারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, ‘হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং হাটহাজারী মডেল থানার ওসিসহ প্রশাসনের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা অবরোধ প্রত্যাহার করছি।’

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বাসচাপায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। ঘটনার পর হেফাজত সদস্যরা ঘাতক ড্রাইভার, গাড়ি এবং মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তাদের নিজেদের মতো করে মামলার এজাহার লেখার প্রস্তাব দেয়।

হেফাজত নেতারা রাজি না হয়ে মামলার এজাহারে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করতে বলেন। পুলিশ অস্বীকৃতি জানায় এবং মামলা গ্রহণ করেনি। এরপর বুধবার (৮ অক্টোবর) হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। এ সময় হাটহাজারী উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে।

 

 

সর্বশেষ সংবাদ

এমন আরো সংবাদ
এশিয়ান পোস্ট বিডি ডট কম

মঙ্গলবার নতুন কুঁড়ির চূড়ান্ত পর্বের বাছাই শুরু

বিটিভিতে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্যায়ের...

ইসরায়েলে পৌঁছুলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলে পৌঁছেছেন। এয়ার ফোর্স...

১৬ অক্টোবর এইচএসসি’র ফল প্রকাশ

আগামী ১৬ অক্টোবর প্রকাশিত হবে চলতি বছরের এইচএসসি ও...

পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে...