ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস icon জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত: রিজভী icon উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে icon বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া   icon সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে: তথ্যমন্ত্রী

সীতাকুণ্ডে তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেপ্তার


                            সীতাকুণ্ডে তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেপ্তার

রাফিদুল ইসলাম, সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশ: ২২ October ২০২৬ | ১৫:২৭

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকিলপুর গ্রামের মৃত দিলীপ ঘোষের ছেলে সঞ্জয় কুমার ঘোষ (৩৮) এবং মীরেরহাট জাফরনগর মণ্ডল বাড়ির পাশের এলাকার কালা মিয়ার ছেলে আলাউদ্দিন (৪০)। মামলার অপর আসামি সৈয়দপুর ইউনিয়নের দুলাল মেম্বার বাড়ির সাহাবুদ্দিনের ছেলে রহিম উদ্দিন (২৫) পলাতক রয়েছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে তার মায়ের সঙ্গে মালিনীর কাজ করেন। গত ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামলার ২ ও ৩ নম্বর আসামি আলাউদ্দিন ও রহিম উদ্দিন তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে জাফরনগর স্কুলের পাশে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সেখানে আলাউদ্দিন মুঠোফোনে সঞ্জয় কুমার ঘোষকে ডেকে আনেন। পরে তারা তরুণীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে রেখে চলে যায়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তরুণী বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানান। পরে তার মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহমুদুল হাসান বলেন, মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×