ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস icon জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত: রিজভী icon উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে icon বাংলাদেশিসহ ১৫৭ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া   icon সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে: তথ্যমন্ত্রী

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা সাকির হোসেন নিহত


                            মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা সাকির হোসেন নিহত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২১ October ২০২৬ | ১৪:১৩

মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেন (৩৮) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত শাকের হোসেন মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। তিনি মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি ওই কাউন্টারের সামনে আসেন। তাঁদের মধ্যে একজন মোটরসাইকেলে অপেক্ষা করছিলেন এবং অন্যজন কাউন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা ব্যক্তি মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দ বাড়িয়ে দেন। একপর্যায়ে কাউন্টারের ভেতরে থাকা ব্যক্তি শাকের হোসেনকে গুলি করে পালিয়ে যান বলে জানা গেছে।

গুলিবিদ্ধ শাকের হোসেন নিজের চেয়ারে বসা অবস্থায় লুটিয়ে পড়েন। প্রথমে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে উপস্থিত ব্যক্তিরা অসুস্থতা বা হৃদ্‌রোগজনিত সমস্যা বলে ধারণা করেন। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার সময় তাঁর মাথার পেছনে গুলির ক্ষত শনাক্ত করেন। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান বলেন, সকালে একজন রোগীকে হাসপাতালে আনা হলে প্রথমে তাঁর স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হয়। পরে আবার পরীক্ষা করে মাথার পেছনে সরু ছিদ্র দেখা যায়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমাদের বিশেষজ্ঞ দল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে, তা তদন্ত শেষে জানানো যাবে।”

এ ঘটনায় কারা জড়িত এবং হত্যার কারণ কী, তা জানতে তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন

×