ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সর্বশেষ
সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: রিজভী icon ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ icon মন্ত্রিসভার যেকোনো সদস্যকে পদত্যাগ করতে বলার বৈধ ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল icon আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবি, এবার ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা  icon মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ icon ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’: সংবাদ সম্মেলনে ইশরাক icon ১০০ ফিট সড়ক দখলে, জনদুর্ভোগ দেখার সময় নেই কর্তৃপক্ষের? icon ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী icon আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী icon জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ ও বর্ণিল পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী


                            এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ ও বর্ণিল পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ October ২০২৬ | ১৩:০৪

সম্প্রীতির বাংলাদেশ গড়তে দুর্গাপূজায় যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়, তা সারা বছর বজায় রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ ও বর্ণিল পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

দিনেশ ত্রিবেদী বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে দুর্গাপূজার উদ্‌যাপনে অংশ নিয়ে তিনি নিজের দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পেয়েছেন।

সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।’

এ সময় দেশ ও মানুষের শান্তি ও মঙ্গল কামনা করে অঞ্জলি দেন ভারতীয় হাইকমিশনার।

বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা উৎসবমুখর পরিবেশে শেষ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতেও মানুষের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

আরও পড়ুন

×