ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ
দুই বছর নয়, এক বছরেই স্থায়ী ২২ অতিরিক্ত বিচারপতি icon জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী icon স্বনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রীস্বনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী icon দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী icon নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার icon শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ৫ বছরের মধ্যে জলবায়ু সহনশীলতা জোরদারে নানা পদক্ষেপ নেয়া হয়েছে icon বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক icon জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম icon গঙ্গার পানিবণ্টনে চুক্তি নবায়নের বদলে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক জোরদারের অঙ্গীকার শেহবাজের


                            তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক জোরদারের অঙ্গীকার শেহবাজের

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ September ২০২৬ | ১১:৪২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলছে নিউইয়র্কে। অধিবেশনের ফাঁকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠক হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বৈঠকের তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন দুই নেতা।

দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিতে তারা সন্তোষ প্রকাশ করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এটি ছিল তার প্রথম বৈঠক।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের দায়িত্ব পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান শেহবাজ শরিফ।

জাতিসংঘের লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থনের কথাও জানান তিনি। শেহবাজ বলেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে পাকিস্তান দৃঢ়ভাবে কাজ করতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও দুই দেশের সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো শক্তিশালী করতে তার সরকার কাজ করতে আগ্রহী।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা ও পর্যটন বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরো বাড়াতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা। এসব ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর সুযোগগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারা। দুই পক্ষের বিবৃতিতে বলা হয়, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হলে দুই দেশের মানুষের জন্যও এর সুফল তৈরি হতে পারে। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই প্রধানমন্ত্রী। বিশেষ করে জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তারা।

বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদনে বলা হয়েছে, দুই প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের মানুষের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। প্রতিবেদনে আরো বলা হয়, পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন দুই নেতা।

  • বিষয় :

আরও পড়ুন

×