ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

শিশুর সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার খুনসুটি, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ৫


                            শিশুর সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কার খুনসুটি, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ৫

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ May ২০২৬ | ২১:১৩

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার একটি আন্তরিক মুহূর্ত সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেরালায় নতুন সরকার গঠনের শপথ অনুষ্ঠানে এক শিশুর সঙ্গে তাঁদের হাস্যোজ্জ্বল খুনসুটির ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভারতে প্রায় এক দশক পর কেরালা রাজ্যে আবারও ক্ষমতায় এসেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। সোমবার (১৮ মে) তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভি. ডি. সতীশন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাও। অনুষ্ঠানের এক পর্যায়ে একটি ছোট্ট মেয়ে মঞ্চে উঠে এসে তাঁদের শুভেচ্ছা জানায়।

ভিডিওতে দেখা যায়, শিশুটির সঙ্গে কথা বলতে বলতে হাসিতে মেতে ওঠেন রাহুল ও প্রিয়াঙ্কা। তারা শিশুটির সঙ্গে করমর্দনও করেন। স্বল্প সময়ের এই আন্তরিক মুহূর্ত উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ভাইবোনের সহজ-সরল আচরণ ও শিশুর প্রতি স্নেহপূর্ণ ব্যবহারের প্রশংসা করেছেন।

  • বিষয় :

আরও পড়ুন

×