ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

৩,৪৮২টি বেয়ারব্রিক সংগ্রহ করে গিনেস রেকর্ডে মার্কিন সংগ্রাহক ড্যানিয়েল পার্ক


                            ৩,৪৮২টি বেয়ারব্রিক সংগ্রহ করে গিনেস রেকর্ডে মার্কিন সংগ্রাহক ড্যানিয়েল পার্ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ May ২০২৬ | ১১:০৭

একটি ছোট শখ থেকে শুরু হওয়া আগ্রহ শেষ পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল মার্কিন নাগরিক ড্যানিয়েল পার্কের। জনপ্রিয় বেয়ারব্রিক ফিগারের ৩,৪৮২টি সংগ্রহ করে তিনি এখন বিশ্বের সবচেয়ে বড় বেয়ারব্রিক সংগ্রাহকের স্বীকৃতি পেয়েছেন।

চলতি বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে এই রেকর্ডের স্বীকৃতি পান ড্যানিয়েল পার্ক। তার বাড়ির হোম অফিসজুড়ে সাজানো রয়েছে বিভিন্ন রঙ ও ডিজাইনের অসংখ্য বেয়ারব্রিক ফিগার, যা দেখতে অনেকটা ছোট ব্যক্তিগত জাদুঘরের মতো।

প্রায় পাঁচ বছর আগে একটি ব্লাইন্ড বক্স খুলে বেয়ারব্রিক সংগ্রহের যাত্রা শুরু করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তার আগ্রহ বাড়তে থাকে এবং ধীরে ধীরে পুরো একটি ঘরই তিনি এই সংগ্রহের জন্য সাজিয়ে তোলেন।

বেয়ারব্রিক তৈরি করে জাপানের মেডিকম টয়, যার প্রতিষ্ঠাতা তাতসুহিকো আকাশি। প্রথমদিকে ২০০১ সালে টোকিওতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপহার হিসেবে এটি তৈরি করা হয়েছিল। পরে এটি ধীরে ধীরে বিশ্বজুড়ে জনপ্রিয় সংগ্রহযোগ্য ফিগারে পরিণত হয়।

টেডি বেয়ারের শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে তৈরি এই ফিগারগুলোর বৈশিষ্ট্য হলো এর বিশেষ ভালুক-আকৃতির ডিজাইন, যা এখন বেয়ারব্রিকের স্বতন্ত্র পরিচয়।

বর্তমানে বেয়ারব্রিককে শুধু খেলনা নয়, অনেকে এটিকে শিল্পকর্ম হিসেবেও বিবেচনা করেন। প্রতি ছয় মাসে নতুন ডিজাইনের সিরিজ প্রকাশিত হয়, যেখানে সেলিব্রিটি, শিল্পী ও ডিজাইনারদের সৃজনশীল অবদান যুক্ত থাকে। ফলে কিছু সংস্করণ সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে।

এর আগে ২০২০ সালে চীনের সংগ্রাহক গাও কে ১,০০৮টি বেয়ারব্রিক সংগ্রহ করে রেকর্ড গড়েছিলেন। তবে ড্যানিয়েল পার্কের সংগ্রহ সেই রেকর্ডকে অনেক পেছনে ফেলে দিয়েছে।

নিজের সংগ্রহ সম্পর্কে ড্যানিয়েল পার্ক বলেন, একই আকারের ভেতরে অসংখ্য ভিন্ন ভিন্ন নকশা ও সৃজনশীলতার প্রকাশই তাকে বেয়ারব্রিকের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।

  • বিষয় :

আরও পড়ুন

×