ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

রানওয়ে না থাকায় আকাশপথে চিকিৎসা সহায়তা: ট্রিস্তান দা কুনহায় দুঃসাহসিক ব্রিটিশ অভিযান


                            রানওয়ে না থাকায় আকাশপথে চিকিৎসা সহায়তা: ট্রিস্তান দা কুনহায় দুঃসাহসিক ব্রিটিশ অভিযান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ May ২০২৬ | ১০:১৩

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একেবারে বিচ্ছিন্ন দ্বীপ ‘ট্রিস্তান দা কুনহা’-তে প্রাণঘাতী অবস্থায় থাকা এক ব্রিটিশ নাগরিককে বাঁচাতে অভিনব ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী। রানওয়ে না থাকায় শেষ পর্যন্ত আকাশপথে প্যারাশুটের মাধ্যমে নেমে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন সেনা চিকিৎসক ও প্যারাট্রুপাররা।

অক্সফোর্ডশায়ারের একটি বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করা ব্রিটিশ বিমানবাহিনীর একটি কার্গো বিমান দ্বীপটির আকাশসীমায় পৌঁছানোর পর বিশেষভাবে প্রশিক্ষিত ছয়জন প্যারাট্রুপার ও দুইজন সামরিক চিকিৎসক প্যারাশুটে অবতরণ করেন। সঙ্গে ছিল জরুরি অক্সিজেন সিলিন্ডার ও জীবনরক্ষাকারী ওষুধ।

প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি প্রমোদতরী ওই দ্বীপে নোঙর করলে এক ব্রিটিশ যাত্রী হান্টাভাইরাসে আক্রান্ত হন। ২৮ এপ্রিলের পর থেকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। মাত্র প্রায় ২০০ জন বাসিন্দার এই দ্বীপে উন্নত চিকিৎসা সুবিধা না থাকায় সংকট আরও তীব্র হয়।

সমুদ্রপথে সাহায্য পৌঁছাতে অন্তত ছয় দিন সময় লাগার কারণে রোগীর জীবন রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে আকাশপথে এই উদ্ধার অভিযান চালানো হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এমন পরিস্থিতিতে প্যারাশুটের মাধ্যমে চিকিৎসক মোতায়েনের ঘটনা এটি প্রথম।

১৬ এয়ার অ্যাসল্ট ব্রিগেডের ব্রিগেডিয়ার এড কার্টরাইট জানিয়েছেন, এই দ্রুত ও সমন্বিত পদক্ষেপ দ্বীপবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে এবং সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রেখেছে।

বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।

  • বিষয় :

আরও পড়ুন

×