ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

প্যারিসে যাত্রা করল ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’


                            প্যারিসে যাত্রা করল ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ May ২০২৬ | ০৮:৫৫

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অংশগ্রহণে নতুন সংগঠন ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও গতিশীল করাই সংগঠনটির মূল লক্ষ্য।

শুক্রবার (৮ মে) উত্তর প্যারিসের উপশহর ওবেরভিলিয়ে এলাকায় আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে জুনেদ আহমেদ সভাপতি এবং সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বাংলাদেশে সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সংগঠনের সভাপতি জুনেদ আহমেদ বলেন, ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। বিশেষ করে শিল্প ও উৎপাদন খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে তারা অগ্রাধিকার দিচ্ছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে প্রবাসী উদ্যোক্তারা ভূমিকা রাখতে চান। একই সঙ্গে তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ এবং নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও তুলে ধরেন সংগঠনের নেতারা।

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত বিভিন্ন স্যাটেলাইট, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, বিনিয়োগ পরিকল্পনা এবং প্রবাসী ব্যবসায়ীদের সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাংলাদেশমুখী বিনিয়োগে উৎসাহিত করার বিষয়টি। বক্তারা মনে করেন, প্রবাসীদের বিনিয়োগবান্ধব উদ্যোগ দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ জামাল, ড. মোহাম্মদ কামরুল, আলতাফুর রহমান, ফয়সাল আহমদ, আব্দুল মুকিত, জিসাদ রহমান, ফারুক আহমেদ, সফিক উল্লাহ স্বপন ও ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আবাসন, জ্বালানি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বাংলাদেশের বিভিন্ন খাতে ফ্রান্সপ্রবাসী উদ্যোক্তাদের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

  • বিষয় :

আরও পড়ুন

×