ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

নিষেধাজ্ঞার চেয়ে নজরদারিই কার্যকর—১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ


                            নিষেধাজ্ঞার চেয়ে নজরদারিই কার্যকর—১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ May ২০২৬ | ১৯:৫৭

বাংলাদেশে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার দিন দিন উদ্বেগের বিষয় হয়ে উঠছে। সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং নানা ধরনের ডিজিটাল ঝুঁকি এখন শিশুদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও দুশ্চিন্তার কারণ। অস্ট্রেলিয়াসহ কিছু দেশ অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর বিধিনিষেধ আনার উদ্যোগ নিলেও বাংলাদেশে প্রশ্ন উঠছে—পুরোপুরি নিষেধাজ্ঞা নাকি নিয়ন্ত্রণ ও নজরদারি, কোনটি বেশি কার্যকর?

এই বিষয়টি ঘিরে রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে ‘অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ: আইনগত কাঠামো ও প্ল্যাটফর্মের দায়বদ্ধতা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ডেইলি সানের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনায় শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ, সাইবার নিরাপত্তা গবেষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেইলি সানের এস এম শারমিন জাহান।

আলোচনায় আইন ও সালিশ কেন্দ্রের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ফাতেমা রশীদ হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক দিক থাকলেও শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব অস্বীকার করা যায় না। বিশেষ করে অনলাইন যৌন হয়রানি ও মানসিক চাপ অনেক সময় ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তবে তিনি এটিও উল্লেখ করেন যে, এসব প্ল্যাটফর্মে শিশুদের জন্য শিক্ষামূলক অনেক কনটেন্টও রয়েছে।

আইওইর ইউসিএলের ফ্যাকাল্টি অব এডুকেশন অ্যান্ড সোসাইটির শিক্ষাবিদ ফিতরাত রশীদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে বয়সভিত্তিক বিধিনিষেধের পথে হাঁটছে। তার মতে, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো ১৩ বছরের নিচে ব্যবহার নিষিদ্ধ বললেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। পাশাপাশি তিনি সতর্ক করেন, ডিভাইসের অতিরিক্ত ব্যবহার শিশুদের ভাষা ও যোগাযোগ দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলছে।

অন্যদিকে কেয়ার বাংলাদেশের সাবেক পরিচালক টনি মাইকেল গোমেজ মনে করেন, কেবল নিষেধাজ্ঞা আরোপ করলেই সমাধান আসবে না। এটি শিশুদের অধিকার ও বাস্তব প্রয়োগের দিক থেকেও প্রশ্ন তৈরি করে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক তাসনিম এ. ইমা বলেন, শিশুদের অনলাইনে শুধু ব্যবহারকারী হিসেবে নয়, বরং কনটেন্ট নির্মাতা হিসেবেও দেখা উচিত। তার মতে, শহরে নিরাপদ বিনোদন ও সামাজিক জায়গার অভাব থাকায় শিশুরা বেশি সময় ডিজিটাল মাধ্যমে কাটাচ্ছে।

একই বিশ্ববিদ্যালয়ের আরেক প্রভাষক কে এম এম আশফাক উল মুশফিক বলেন, সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ করা বাস্তবসম্মত নয়, কারণ শিশু-কিশোররা প্রযুক্তিতে দক্ষ এবং তারা বিকল্প পথ খুঁজে নেবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাহুল ম্যাথিউ জানান, নিষেধাজ্ঞার চেয়ে একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা বেশি জরুরি। তার মতে, ছোটবেলা থেকেই ডিজিটাল নিরাপত্তা শিক্ষা দেওয়া হলে শিশুরা ঝুঁকি সম্পর্কে সচেতন হতে পারে।

অন্যদিকে ডিজিটালি রাইটের গবেষণা প্রধান আবদুল্লাহ তিতির বলেন, কেবল আইন করে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা কার্যকর নয়। অ্যালগরিদমের মাধ্যমে অনেক সময় ক্ষতিকর কনটেন্ট আরও দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণ করা কঠিন।

সব মিলিয়ে আলোচনায় অংশগ্রহণকারীরা একমত হন যে, শুধু নিষেধাজ্ঞা নয়—সচেতনতা, ডিজিটাল শিক্ষা এবং কার্যকর নজরদারির সমন্বিত ব্যবস্থাই শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে বাস্তবসম্মত পথ।

  • বিষয় :

আরও পড়ুন

×