ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন icon ডেঙ্গু : হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী icon আইসিসিবিতে গাড়ি, কৃষি ও সামুদ্রিক শিল্পের প্রযুক্তির সমাহার icon বিমক্স-২০২৬ ও সুপার সেল কার বাজারে জমজমাট আইসিসিবি icon পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর icon মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা, থাকবে যেসব সুযোগ icon পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর icon দেশে ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ icon বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের icon সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী


                            সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ October ২০২৬ | ১৮:১৯

সরকার সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ‘বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ অসাম্প্রদায়িক ধ্যান-ধারণার মানুষ। তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে এক ছাতার নিচে সব ধর্মাবলম্বী মানুষের শান্তিপূর্ণ বসবাসের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

শনিবার (১৭ অক্টোবর) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার তামাককান্দা গ্রামে মন্ত্রীর নিজ বাসভবনের সামনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরই এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে পূজায় সহযোগিতা করা হয়েছে।

পাশাপাশি পূজায় অসহায়দের শাড়ি উপহার দেওয়া হয়েছে। আমরা সব সময় পাশে ছিলাম আছি এবং থাকব। পূজায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ দৃষ্টিতে রয়েছে। পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সুন্দরভাবে পূজা উদযাপনে সহযোগিতা করছে।

বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে এবং মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায়, সাধারণ সম্পাদক সুকোমল মোধক প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

  • বিষয় :

আরও পড়ুন

×