ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন icon ডেঙ্গু : হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী icon আইসিসিবিতে গাড়ি, কৃষি ও সামুদ্রিক শিল্পের প্রযুক্তির সমাহার icon বিমক্স-২০২৬ ও সুপার সেল কার বাজারে জমজমাট আইসিসিবি icon পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর icon মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা, থাকবে যেসব সুযোগ icon পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর icon দেশে ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ icon বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের icon সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সুপ্রিম কোর্টের দাপ্তরিক কার্যক্রম চলছে আজ


                            সুপ্রিম কোর্টের দাপ্তরিক কার্যক্রম চলছে আজ

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ October ২০২৬ | ১৮:০০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি সপ্তাহে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ শনিবার দেশের সব অধস্তন আদালত খোলা থাকলেও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের শুধু দাপ্তরিক কার্যক্রম চলছে।

গত ১২ অক্টোবর সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনমূলে দুর্গাপূজা উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি এবং ১৭ অক্টোবর অফিস খোলা রাখা হয়েছে। এ ছাড়া আদালতের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়।

এ অবস্থায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে এবং ১৭ অক্টোবর দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।

অধস্তন আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে এবং ১৭ অক্টোবর (শনিবার) খোলা থাকবে।

  • বিষয় :

আরও পড়ুন

×