ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ
ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছানো হবে: স্বাস্থ্যমন্ত্রী icon সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু   icon বিচ্ছিন্ন ঘটনাকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ, আলোচনায় জামায়াত icon দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon মতপার্থক্য, সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি icon শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি icon প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা icon দেশ অস্থির করতে পতিত দোসররা নানা তৎপরতা চালাচ্ছে: রিজভী icon ১৭ অক্টোবরের ছুটি বাতিল: প্রজ্ঞাপন জারি icon দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরো পাবে ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছানো হবে: স্বাস্থ্যমন্ত্রী


                            ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ October ২০২৬ | ১৮:৫৮

চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত বছরব্যাপী চলবে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে। এর ফলে ক্যান্সার রোগীরা নিজ নিজ এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন এবং ঢাকামুখী চাপ কমবে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং ডেঙ্গু-পরবর্তী কার্ডিয়াক জটিলতার বিষয়টি বিবেচনায় চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

×