ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ
ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছানো হবে: স্বাস্থ্যমন্ত্রী icon সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু   icon বিচ্ছিন্ন ঘটনাকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ, আলোচনায় জামায়াত icon দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon মতপার্থক্য, সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি icon শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি icon প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা icon দেশ অস্থির করতে পতিত দোসররা নানা তৎপরতা চালাচ্ছে: রিজভী icon ১৭ অক্টোবরের ছুটি বাতিল: প্রজ্ঞাপন জারি icon দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরো পাবে ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে


                            সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ October ২০২৬ | ১৩:০৮

নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনেতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার দাবি, পতিত সরকারের দোসররা নাশকতায় জড়িত হচ্ছে।

আজ বুধবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব দাবি করেন। তিনি জানান, বর্তমান সরকার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা ফ্রি করে দিয়েছেন।

রিজভী বলেন, ‘একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। তারা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে।

’ এসময় তিনি দেশবাসীকে এবিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

বর্তমান সরকার কোনো প্রকার নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন ‘তারেক রহমান সরকার জনগণের সরকার। কোনো নৈরাজ্য-অপরাধকে প্রশ্রয় দেবেন না প্রধানমন্ত্রী।

লিফলেট বিতরণকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু মোকাবিলা করতে হবে সবার প্রচেষ্টায়।’

রিজভী জানান, পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।  যাতে করে ডেঙ্গু বাসা না বাঁধতে না পারে।

  • বিষয় :

আরও পড়ুন

×