ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ
দুই বছর নয়, এক বছরেই স্থায়ী ২২ অতিরিক্ত বিচারপতি icon জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী icon স্বনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রীস্বনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী icon দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী icon নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার icon শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ৫ বছরের মধ্যে জলবায়ু সহনশীলতা জোরদারে নানা পদক্ষেপ নেয়া হয়েছে icon বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক icon জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম icon গঙ্গার পানিবণ্টনে চুক্তি নবায়নের বদলে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

মেসির ‘লাস্ট ড্যান্সের’ আগে আর্জেন্টিনা দলে ধাক্কা


                            মেসির ‘লাস্ট ড্যান্সের’ আগে আর্জেন্টিনা দলে ধাক্কা

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ September ২০২৬ | ০৮:৩৯

চোটের কারণে আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেছেন ফয়েথ-আলমাদা (ডানে)। ছবি : এক্স থেকে
এবারের ফিফা উইন্ডোয় ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার সর্বশেষটিতে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি।

নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের ‘লাস্ট ড্যান্স’ ঘিরে আর্জেন্টিনায় এখন অন্যরকম এক আবহ তৈরি হয়েছে।

তবে সেই আবহের শুরুতে ধাক্কা খেল আর্জেন্টিনা। ফিফা উইন্ডো শুরু করার আগে দলে হানা দিয়েছে চোট। কোচ লিওনেল স্কালোনির স্কোয়াড থেকে ছিটকে গেছেন দুজন।

তারা হচ্ছেন—থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ। রিভার প্লেটের সর্বশেষ ম্যাচে চোট পাওয়া আলমাদার ঊরুর পেশিতে চিড় ধরা পড়েছে। অন্যদিকে পেশির চোট থেকে এখনো কাটিয়ে উঠতে পারেননি ভিয়ারিয়ালের ডিফেন্ডার ফয়েথ।

সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে দুজনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

লিখেছে, ‘চোটের কারণে আর্জেন্টিনার আসন্ন তিন প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদা।’ তাদের বদল এখনো ঘোষণা করেনি ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মাঠ থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ি ম্যাচে থাকবেন দুজনই। কেননা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ২০২২ বিশ্বকাপজয়ী খেলোয়াড়সহ তাদের পরিবারকে মেসির শেষ ম্যাচে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে। দুজনই কাতার বিশ্বকাপের সদস্য ছিলেন।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচটি হবে মনুমেন্তালে। আগামী ৬ অক্টোবর। তবে ফিফা উইন্ডো শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর, বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। অন্যদিকে ৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচটি খেলবে বুরকিনা ফাসোর বিপক্ষে।

  • বিষয় :

আরও পড়ুন

×